Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৬:১৫

নওগাঁ: নওগাঁর রাণীনগরে ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের ডাইভার ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক হেলপার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার খানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও ত্রিমোহনী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। আহত হেলপার চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে আতিকুল (১৭)।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে রানীনগর থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর নিয়ে নিহতরা আবাদপুকুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে খানপুকুর এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসাপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে মৃত ঘোষনা করে।

বিজ্ঞাপন

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, ঘটনা শুনেছি। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ঈদের দৌড়ে থমকে গেলো ‘পিনিক’
১৯ মার্চ ২০২৬ ১৬:১৫

আরো

সম্পর্কিত খবর