Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার ২ বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৭:৪৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৭:৫০

চুয়াডাঙ্গা: দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারনে চুয়াডাঙ্গার দুই বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের যৌথ সইয়ে দলীয় প্যাডে লেখা এক বার্তায় সাময়িক বহিষ্কারের তথ্যটি জানা যায়।

বার্তায় বলা হয়, ‘দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ডবিরোধী কার্যকলাপের কারনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুকে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারাদেশ বুধবার ১৮ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর