Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদরঘাটে লঞ্চের সংঘর্ষে যাত্রী নিহতের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৮:০৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহতের ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ছন্দা পাল স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানোনো হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে আহবায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এসএম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার (সদরঘাট) মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) একেএম শামসুজ্জোহা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মেহেদী হাসান।

বিজ্ঞাপন

তদন্ত কমিটি তিনদিনের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ, দায়দায়িত্ব এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন উপস্থাপন করবে। কমিটি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করবে এবং লঞ্চ দুইটির মাষ্টার, ড্রাইভার এবং প্রত্যক্ষদর্শীসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের বক্তব্য নেবে।

নৌপরিবহন মন্ত্রণালয় এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

উখিয়ায় অপহৃত যুবক উদ্ধার
১৯ মার্চ ২০২৬ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর