Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৮:৪১

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত বসবাসে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে যমুনা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, আপাতত যমুনায় না উঠে গুলশানের নিজ বাসভবনেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন প্রধানমন্ত্রী। গত বছরের ২৫ ডিসেম্বর ১৭ বছরের দীর্ঘ প্রবাসজীবন শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে তিনি সপরিবারে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে বসবাস করছেন।

উল্লেখ্য, ১৯৬ নম্বর বাড়িটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বাড়িটির মালিকানাসংক্রান্ত দলিলও তার কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে সকাল ১০টা থেকে যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এদিকে ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, এবারের যাত্রায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি; অন্যান্য বছরের তুলনায় ছোটখাটো কিছু দুর্ঘটনা ছাড়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর