ঢাকা: দেশ পরিচালনার দায়িত্ব সঠিকভাবে পালনে জনগণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত পবিত্র ঈদ-উল- ফিতরের এক শুভেচ্ছা বার্তায় তিনি এমন সহযোগিতা কামনা করেন।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-কথা জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় দলের সকল স্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবিসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে-নিরাপদে ঈদ উদযাপন করুক এটাই কামনা করি।
তিনি বলেন, বিপুল ভোটে জনগন বিএনপিকে নির্বাচিত করে দেশ পরিচালনার যে মহান দায়িত্ব দিয়েছে- তা যেন সঠিকভাবে পালন করতে পারি, সে ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। গণতন্ত্রের এই অভিযাত্রায় অতীতের মত সবসময় আপনাদের পাশে পাবো- সেই আশাবাদ ব্যক্ত করছি।