Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৩:৪৪

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন। এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। এভাবে ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে।

শনিবার (২১ মার্চ) সকালে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে বাড়ির পাশের দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মানুষ মুক্ত পরিবেশ না পেলে ঈদের আনন্দ তেমন আসে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত করেছে। সবাই গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় ভয়ের পরিবেশ দূর হয়েছে। জাতি ধর্ম-বর্ণ নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষ এখন ভিন্ন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করছে। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। মানুষ যেন সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পর বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ‘দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ভালোবাসা ও ভ্রাতৃত্ব আমাদের মধ্যে এটা যাতে অবিরতভাবে বাংলাদেশে চলতে থাকে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যাতে এই অবিরত ধারা চলতে থাকে।’

এ সময় আমীর খসরুর সাথে ছিলেন তার ছেলে বিএনপি নেতা ইসরাফিল খসরু এবং পরিবারের সদস্যরা।

সারাবাংলা/এসএন/
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর