Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যখাতের সমস্যাগুলো সমাপ্ত করার প্রস্তুতি এ সরকারের রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৫:৫২

নরসিংদী: বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
পীরপুর ঈদগাহ্ ময়দানে ঈদের নামাজের ইমামতি করেন মুফতি আবু বক্কর সিদ্দিকী।

নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়নি। কোনো কষ্ট মানুষ অনুভব করেনি। আশা করি দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে আমরা অনেকটা সফল হয়েছি। মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এভাবেই আমরা সামনের দিনেও জনকল্যাণে কাজ করে যাব। এরই মধ্যে আমরা স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে নানা ব্যবস্থা গ্রহন করেছি, আরও করবো। প্রতিটি মূহুর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি। স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের সমস্যা সমাপ্ত করার প্রস্তুতি এই সরকারের রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, পলাশে ঈদের নামাজ আদায় করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নামাজ আদায় করেছেন নরসিংদী-৩ এর সংসদ সদস্য মনজুর এলাহী।

এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদের নামাজে অংশ নেয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা। এদিকে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর