কুষ্টিয়া: সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ ও দলীয় নীতিমালা লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শোকজ প্রাপ্তরা হলেন, কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী এবং কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (২০ মার্চ) তাদের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পর সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি চালের অর্থ আত্মসাৎ ছাড়াও নির্বাচনি সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, তিনি শোকজ নোটিশ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা করবেন।