Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল হিসেবে গড়ে তোলা হবে: প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৬:০৮

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী দিনে টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় টাঙ্গাইল শহরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু।

পবিত্র ঈদুল ফিতরের এই জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, দীর্ঘ এক মাস রমজান মাসের সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎস ঈদুল ফিতরের নামাজ উৎসব মুখর পরিবেশে শান্তিতে আদায় করতে পেরে মহান রব্বুল আল আমিনের কাছে দোয়া কামনা করছি। আগামী দিনে সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আমার দেওয়া যে প্রতিশ্রুতি রয়েছে তা যেন বাস্তবায়ন করতে পারি। এজন্য সকলের কাছে দোয়া কামনা করছি। এ সময় তিনি দেশবাসী তথা টাঙ্গাইল সদরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

নামাজ শেষে দেশ-জাতির কল্যান কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। এরপর প্রতিমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জেলার প্রধান জমাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।

বিজ্ঞাপন

ব্যাটারির আয়ু বলে দেবে এআই
২১ মার্চ ২০২৬ ১৫:৫৪

আরো

সম্পর্কিত খবর