Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে কূটনীতিকদের সঙ্গে ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৬:৫২ | আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৭:৩৪

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কূটনৈতিক অঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

সাক্ষাতের সময় তিনি আগত অতিথিদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং উৎসবমুখর পরিবেশে কূটনীতিকদের সঙ্গে হাস্যরস ও খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় বিরোধীদলীয় নেতাকে। পরে বাসভবন প্রাঙ্গণে একটি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তাও দেন তিনি।

ঈদের এই আয়োজনকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর