Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী এশিয়ান কাপ ফুটবল / অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন জাপান

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৬ ০৮:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ দেশের দর্শকের সামনে শিরোপা উঁচিয়ে ধরার মিশন নিয়ে মাঠে নেমেছিল তারা। তবে ফাইনালে স্বপ্নভঙ্গের হতাশায় পুড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নারী এশয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে জাপান।

রেকর্ড ৭৪ হাজার দর্শকের সামনে সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-জাপান। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জয়ের পর, কোয়ার্টার-ফাইনালে ফিলিপাইনকে ৭-০ ও সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে জাপান।

অস্ট্রেলিয়াও অপরাজিত থেকে ফাইনালে ওঠে। দ্বিতীয় ট্রফি জয়ের আশায় ছিল তারা, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হলো না।

বিজ্ঞাপন

১৭তম মিনিটে করা মাইকা হামানোর একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে জাপান। প্রতিযোগিতাটিতে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো জাপান, এবং সবগুলোই শিরোপা তারা জিতল সবশেষ চার আসরের মধ্যে। ২০১৪ ও ২০১৮ সালে জয়ের পর, ২০২২ আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর