Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ু আজ আরও অস্বাস্থ্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১১:০৮

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে এবং রোববারের তুলনায় বায়ুর মানের আরও অবনতি হয়েছে। ছুটির কারণে নগরী অনেকটা ফাঁকা থাকলেও দূষণ পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি।

সোমবার (২৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

বর্তমানে ঢাকার দূষণ স্কোর ১৮৪ যা সরাসরি অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। এই তালিকায় ১৯০ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে চীনের বেইজিং এবং ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ভারতের কলকাতা ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন পঞ্চম অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ইন্দোনেশিয়ার বাটাম এবং অস্ট্রেলিয়ার সিডনি যথাক্রমে শূন্য ও ৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর বায়ুর শহরের তালিকায় স্থান পেয়েছে। সাধারণত আইকিউএয়ারের মানদণ্ডে দূষণ স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় এবং ঢাকার আজকের অবস্থান সেই ঝুঁকিপূর্ণ সীমার মধ্যেই রয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
২৩ মার্চ ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর