Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৫:২৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:১৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

টাঙ্গাইল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্তিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দফতর ও মুক্তিযোদ্ধাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দিব না। এছাড়া যারা যানবাহন চালাচ্ছেন তাদের তেল নিয়ে কোন শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী আহমেদ আযম খান আরও বলেন, শহিদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস। আমরা যখন সরকারে যাইনি তার আগে থেকেই এ বিষয়ে আমরা যথাযথ গুরুত্ব দিয়েছি। এ ছাড়া সকল হত্যাকাণ্ডের বিচার যাতে সঠিকভাবে পায় সে বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নিবে।

এ সময় সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিব, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর