Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান?

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৬ ১১:৫১

গুঞ্জনটা ছিল অনেক বছর ধরেই। দিদিয়ের দেশমের এক যুগেরও বেশি সময়ের রাজত্বের অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান, শোনা যাচ্ছিল অনেকদি ধরেই। শেষ পর্যন্ত সত্যি হচ্ছে সেটাই। ইএসপিএন বলছে, আগামী গ্রীষ্মেই এমবাপেদের কোচের দায়িত্ব দিতে মৌখিক সম্মতি দিয়েছেন জিদান।

২০১২ সাল থেকেই ফ্রান্সের কোচের দায়িত্বে থাকা দেশমের অধ্যায় এই বিশ্বকাপ দিয়ে শেষ হচ্ছে। ফ্রান্সের নতুন কোচের খোঁজে এরই মধ্যে নেমে পড়েছে ফুটবল ফেডারেশন। আগেও জিদানের কোচ হওয়ার কথা শোনা গিয়েছিল, তবে সেটা বাস্তবে রূপ নেয়নি।

এবার ইএসপিএনের খবর, আগামী গ্রীষ্মে দায়িত্ব নিতে মৌখিক সম্মতি দিয়েছেন ৫৩ বছর বয়সী সাবেক ফুটবলার। ফরাসি সংবাদপত্র লু ফিগাহোর সঙ্গে সাক্ষৎকারে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোকে জিজ্ঞেস করা হয় দেশমের সম্ভাব্য উত্তরসূরী নিয়ে। তিনি বলেন, ‘আমি জানি, কে দায়িত্ব পেতে চলেছেন।’ তবে নামটি তিনি খোলাসা করেননি। কিন্তু ইএসপিএন সেটিই প্রকাশ্য করেছে। তাদের খবর অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের আগে বিস্তারিত নানা কিছু ও জিদানের সাপোর্ট স্টাফ চূড়ান্ত করার আলোচনা চলছে এখন।

বিজ্ঞাপন

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোর শিরোপা জয়ের নায়ক জিদান, ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ওঠাতেও তার ছিল বড় অবদান। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে জিদান পেয়েছেন অবিশ্বাস্য সাফল্য। সেই ক্লাবে ২ দফায় মোটে ৪ বছর কোচের দায়িত্বে ছিলেন তিনি। এর মধ্যেই ইতিহাস গড়েছেন একমাত্র কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে। এছাড়া দুবার করে জিতেছেন লা লিগা, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান?
২৪ মার্চ ২০২৬ ১১:৫১

আরো

সম্পর্কিত খবর