Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৩:২৩

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী ২৬ মার্চ সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

সোমবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত; প্রবেশের জন্য ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন

এর আগে, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল। তবে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে এ আয়োজন থাকত।

সারাবাংলা/এমএইচ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর