Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিআরইউ সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা

সিনিয়ার করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৩:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের পেশাগত দায়িত্ব পালন সহজতর করতে বিশেষ উদ্যোগে জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রমনা পেট্রোল পাম্পের মালিক মো. নাজমুল হক।

মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই উদ্যোগের ফলে ডিআরইউর সদস্যরা তাদের নিজস্ব যানবাহনের জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। মূলত মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক জানান, সাংবাদিকদের প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে পেশাগত কাজে ছুটতে হয়। তাদের এই নিরলস পরিশ্রমের কথা বিবেচনা করে এবং যাতায়াত ব্যবস্থা গতিশীল রাখতে রমনা পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সদস্যরা রমনা পেট্রোল পাম্পে সশরীরে উপস্থিত হয়ে নিজেদের পরিচয় প্রদান এবং সভাপতির ঘোষণার বিষয়টি উল্লেখ করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এই প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য খুব শীঘ্রই বিস্তারিত নির্দেশনা প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে দফতর সম্পাদক রাশিম মোল্লার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৫ মার্চ) দুপুর ৩টায় জ্বালানি তেলের পাম্পটি খোলা হবে। পাম্পে জ্বালানি তেলের মজুত থাকা সাপেক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত ডিআরইউ সদস্যরা সেখান থেকে তেল সংগ্রহ করতে পারবেন।

সংগঠনের সদস্যদের জন্য এটি একটি সাময়িক বিশেষ সুবিধা হিসেবে গণ্য হবে, যা তাদের দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি অনেকাংশে লাঘব করবে। নির্ধারিত নিয়মের মধ্যে থেকে যোগ্য সদস্যরা যাতে এই সুবিধাটি পান, তা নিশ্চিত করতে ডিআরইউর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সমন্বয় করার অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর ২০২৬ ০০:০১

আরো

সম্পর্কিত খবর