Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

লোকাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৫:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রফতানি।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ভারত–বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

এর আগে গত মঙ্গলবার থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত টানা সাত দিন ঈদের ছুটিতে বন্দর বন্ধ ছিল। সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য তিন হাজার শ্রমিক কাজে যোগদান করেছে।

বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। লম্বা ছুটির কারণে সীমান্তের দুপাশে সৃষ্টি হয়েছে পণ্যজট। মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করবে পণ্যজট।

বিজ্ঞাপন

বন্দরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে আমদানি-রফতানি শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ভারত থেকে ৫৮ ট্রাক পণ্য আমদানি এবং ২৪ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আমদানি–রফতানি টানা সাতদিন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। এ সময় কোনো পণ্য আমদানি হয়নি ভারত থেকে। মঙ্গলবার ছুটি শেষে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে।

ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর