Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে আগ্রহী ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৮:৪৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে চিকিৎসা-বিষয়ক গবেষণা ও বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে জনগণ-কেন্দ্রিক উদ্যোগে অংশী হতে আগ্রহী ভারত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন এ কথা জানায়।

হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে দুই পক্ষ জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসা-বিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম, এমন অন্যান্য জনগণ-কেন্দ্রিক উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

উভয় পক্ষই দুই দেশের অভিন্ন অগ্রাধিকারসমূহের ওপর ভিত্তি করে এবং পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়ে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্প খাতে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও এআই-নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার প্রস্তাবসমূহ নিয়েও আলোচনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর