ঢাকা: বৃহস্পতিবার থেকে শনিবার (২৬-২৮ মার্চ) দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সরকারি ছুটি। ফলে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। এরপরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি। যাতে করে বৃহস্পতিবার থেকে শনিবার পুঁজিবাজার বন্ধ থাকবে।
আগামী রোববার (২৯ মার্চ) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।