Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্তৃপক্ষের অবহেলার কারণে বাসডুবির ঘটনা ঘটেছে: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১১:১৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার অভিযোগ তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা দেশের মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং এতে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন প্রাণহানি ঘটছে, যা আগে থেকে সতর্কতা নিলে এড়ানো সম্ভব ছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব দ্রুত উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানান এবং ঘটনাটি তদন্তে কমিটি গঠন করে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে, তবে দুর্ঘটনার সময় ঠিক কতজন বাসে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সারাবাংলা/এফএন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর