ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাঠানো বার্তায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ড এবং থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব সদিচ্ছা ও পারস্পরিক বোঝাপড়ার চেতনায় ধারাবাহিকভাবে লালিত হয়ে আসছে। আমাদের দুই দেশ ও জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। আমার সর্বোচ্চ সম্মানের এই নবায়িত আশ্বাস গ্রহণ করুন।