Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় লঞ্চের সঙ্গে তরমুজ বোঝাই ট্রলারের সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৩:১৭

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজ বোঝাই ট্রলারের সংঘর্ষে ট্রলার ডুবে রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার বগা ইউনিয়নের লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রাঙাবালী উপজেলায়। তারা দুজনই তরমুজ পরিবহনের কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে রাঙাবালী থেকে তরমুজ বোঝাই ট্রলারটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ভোররাতে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা এমভি আওলাদ-৭ নামের একটি লঞ্চের সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪০০ তরমুজ সহ ট্রলারটি ডুবে। এ সময় ট্রলারটিতে থাকা ৬ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে দুপুরের দিকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে। ভোররাতে ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয়ারা।

বিজ্ঞাপন

বাউফল থানার অফিসার তদন্ত আতিকুল ইসলাম বলেন, মরদেহ দুটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর