Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ জনকে অনারারি লেফটেন্যান্ট কমিশন প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৩:৪৬

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপলক্ষ্যে সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে জুনিয়র কমিশন্ড অফিসার পদ থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জামিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন। তারা হলেন- মোহাম্মদ জামাল উদ্দিন (আর্মার্ড), মো. আ. কাইয়ুম (আর্টিলারি), মো. মোহাররম হোসেন (আর্টিলারি), মো. সাইফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স), মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার (ইঞ্জিনিয়ার্স), মো. ইসমাইল হোসেন (ইঞ্জিনিয়ার্স), মো. শহিদুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স), মো. আবদুল কাদের (সিগন্যালস্), কাজী মোকাররম হোসেন (ই বেঙ্গল), মো. হাবিবুর রহমান (ই বেঙ্গল), মোহাম্মদ তাজুল ইসলাম (ই বেঙ্গল), মোহাম্মদ কিবরিয়া কামাল (ই বেঙ্গল), মোহাম্মদ কামরুজ্জামান (ই বেঙ্গল), মো. খালেদ মোর্শেদ নীরব (বীর), শেখ কামাল উদ্দিন (এএসসি), ওবায়দুর রহমান সেখ (ইএমই), মো. আবুল হাশেম (ইএমই) এবং মো. আব্দুল কাদের (সিএমপি)।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর