Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৫:০০

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বর্তমান সরকারকে একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক সরকার হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সংসদ ভবনে তার দফতরে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস বা আইএফইএস-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, বর্তমান সরকার সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আরও সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চিফ হুইপ তার বক্তব্যে উল্লেখ করেন যে, সংসদীয় মূল্যায়নের মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে একটি বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রস্তুত করা হবে, যা ভবিষ্যতে বাংলাদেশের শাসনব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার ফলে সংসদের সামগ্রিক কার্যকারিতা বজায় রাখতে এবং নতুন সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আইএফইএস মিশনের এই সফরের মূল উদ্দেশ্য ছিল জাতীয় সংসদের বর্তমান প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়ন করা এবং তার ভিত্তিতে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় ও যুগোপযোগী সুপারিশমালা প্রণয়ন করা।

দীর্ঘ এই বৈঠকে জাতীয় সংসদের বর্তমান অবস্থা, প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধি, কাজের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক কর্মদক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর