ঢাকা: বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য মন্ত্রিসভা কমিটিতে পররাষ্ট্রমন্ত্রীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে বুধবার (২৫ মার্চ) গেজেট প্রকাশ করেছে সরকার।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন করে গত ৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
অর্থমন্ত্রীকে সভাপতি করে কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে কমিটির সদস্য করা হয়েছে।
এই কমিটি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করবে।