Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনের রাষ্ট্রীয় সফরে ২৮ মার্চ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৭:১৭

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

পাবনা: চার দিনের সরকারি সফরে আগামী শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান সই করা এক চিঠিতে জানানো হয়।

শনিবার (২৮ মার্চ) বেলা সোয়া বারোটায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে নামবেন। সেখান থেকে পাবনা সাকিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ করবেন এবং রাত্রিযাপন করনে।

পরদিন রোববার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মার কবর জিয়ারত করবেন। সন্ধ্যা সাতটায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন। পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সাকিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দেবেন। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এই প্রথম সফর। এই সফর উপলক্ষ্যে এরই মধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পঞ্চম বারের মতো পাবনায় আসবেন রাষ্ট্রপতি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর