Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সি’ ইউনিটের মাধ্যমে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা

ইবি করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১২:৪১

ইবি: সমন্বিত গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে প্রথম দিন অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিচ্ছেন ২৫ হাজার ২১৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

জানা যায়, জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২, ‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ ভর্তিচ্ছু আবেদন করেছেন।

বিজ্ঞাপন

ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এসময় শিক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন নিয়ে ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, প্রশ্নপত্র এরই মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে এবং পরীক্ষা শেষে উত্তরপত্র নিরাপদে মূল্যায়নের জন্য আনা হবে। টেকনিক্যাল কমিটি ও সংশ্লিষ্ট উপাচার্যদের তত্ত্বাবধানে দ্রুত ফলাফল প্রস্তুত করা হবে। একই সঙ্গে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার প্রস্তুতিও চলছে।

গুচ্ছভুক্ত পরীক্ষার ২১টি কেন্দ্র হলো— ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর ২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং ২১. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর