Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৩:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারসংলগ্ন এলাকার মাঠে শুরু হয়েছে ভিক্ষু সংঘের পিন্ড দান, দেশ বরেন্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুন পাঠ, রথ পরিক্রমা ও আলং নৃত্য। গতকাল দিনভর অনুষ্ঠিত হয়েছে মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর করন, ধর্মীয় সংগীত, পিন্ডদান এবং আলং নৃত্য। এ উৎসব উপলক্ষ্যে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগমন ঘটেছে হাজার হাজার নর-নারীর। ব্যতিক্রমী এ অনুষ্ঠান দেখতে ভীর করছেন স্থানীয়রা। মাঠে বসেছ বসেছে অস্থায়ী দোকান পাঠ।

বিজ্ঞাপন

কুয়াকাটা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্র বৃক্ষ জানান, বরিশাল বিভাগের সংঘরাজ তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় সদস্য ও বৃহত্তর বরিশাল অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মংমিয়া জানান, আগামীকাল বিকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো