ঢাকা: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাজ্যর দুটি প্রতিষ্ঠান থেক ৩ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের পৃথক দুটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র এক ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থ মন্ত্রণালয় জানায়, উভয় প্রস্তাবেই আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এ জ্বালানি তেল আমদানি বা ক্রয় করা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি প্রস্তাবের প্রেক্ষিতে এ নীতিগত অনুমোদন দেওয়া হয়।
দুই প্রস্তাবের মধ্যে যুক্তরাজ্যের ‘এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড-এর থেকে (৫৫%) En590-10 PPM) মাত্রার ১ লাখ টন ডিজেল এবং একই দেশের ‘সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে En590 EURO 5 (10 PPM) মাত্রার ২ লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে।