Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, কড্ডার মোড়-হাটিকুমরুল এলাকায় মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৬:১৪

সিরাজগঞ্জ: ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় মানুষের প্রচুর ভির লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সাধারণ মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করার সিরাজগঞ্জের মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিমপাড় কড্ডার মোড়, হাটিকুমরুল গোলচত্ত্বর ইন্টারচেঞ্জ এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘ ছুটি শেষ আজও কর্মস্থলে ফিরছেন মানুষ। ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা।

কথা হয় কড্ডার মোড় এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে। তারা বলেন, ঈদের ছুটি শেষ হয়েছে কয়েক দিন আগেই আমরা আজকে কর্মস্থল ঢাকায় যাচ্ছি। কিন্তু গাড়ি না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে। দু-একটি গাড়ি যা দেখা যাচ্ছে এগুলো ভাড়া বেশি চাচ্ছে। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা সেরাজুল ইসলাম বলেন, এখান থেকে ঢাকায় যাব তবে ৩০০ টাকার ভাড়া এখন নেওয়া হচ্ছে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা। যেহেতু আজকে আমাদের যেতেই হবে তাই বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মো. শাহিন শেখ বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে আমরা বারবার বাস মালিকদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা আমাদের কথা না শুনে তাদের মতো করে ভাড়া আদায় করছেন। এ বিষয়টি নিয়ে আবার আলোচনা করা হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদের ছুটি শেষে গত কয়েকদিন ধরে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে আজ শুক্রবার (২৭ মার্চ) যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর