পাবনা: বিএনপি সরকার গঠনের পর চার দিনের রাষ্ট্রীয় সরকারি সফরে নিজ জেলা পাবনায় গিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার ( ২৮ মার্চ) সকাল ১২টায় গণভবন থেকে হেলিকপ্টারযোগে শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জেলা সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রধান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরদিন রোববার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মার কবর জিয়ারত করবেন। সন্ধ্যা সাতটায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সাকিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে রওনা দেবেন তিনি।
নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এটাই প্রথম সফর। এই সফর উপলক্ষ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।