Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ ইসরায়েলি আহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৬ ০৯:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দেশটির দৈনিক ইয়েদিওথ আহরোনথ এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলি চ্যানেল ১২ জরুরি সেবার বরাতে জানায়, একই শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। হামলায় শহরের অন্তত ১০টি বাড়ি এবং কয়েক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শনিবার ভোর থেকে ইসরাইলের দিকে ইরানের এটি তৃতীয় ও চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র হামলা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত দেশটিতে এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন।

বিজ্ঞাপন

এর জবাবে ইরান ইসরাইল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, সেসব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর