ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি আজ রোববার (২৯ মার্চ) এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।