Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোট বাতিল হলে সংসদ আইনি ঝুঁকিতে পড়বে: শিশির মনির

স্টাফ করেসপন্ডেট
৩০ মার্চ ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:২৫

– ছবি : সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশের সঙ্গে জাতীয় নির্বাচনের তফসিল ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ফলে এই গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনি জটিলতার মুখে পড়তে পারে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে জামায়াতপন্থী আইনজীবীদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে শিশির মনির অভিযোগ করেন, সরকার গুম প্রতিরোধ, দুদক সংস্কার, মানবাধিকার কমিশন এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগসহ ২০টির বেশি অধ্যাদেশ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। অথচ এসব অধ্যাদেশ দেশের মানুষের মধ্যে সংস্কারের প্রত্যাশা তৈরি করেছিল।

বিজ্ঞাপন

তিনি সরকারকে এসব অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

এছাড়া তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল। তবে এসব বিষয়ে বিএনপি এখনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

পাউন্ড-ইউরোর দর বেড়েছে
৩০ মার্চ ২০২৬ ১৭:১৭

আরো