Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৬:৪০

ঢাকা: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি কমপক্ষ্যে তিনদিন করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা জানান যে, অত্যন্ত আন্তরিক পরিবেশে প্রধানমন্ত্রী তাদের সমস্যাগুলো শুনেছেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দিয়েছেন।

আলোচনায় হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি অর্পিত সম্পত্তি আইনের যথাযথ প্রয়োগ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর, দেবোত্তর সম্পত্তি আইন এবং সংখ্যালঘু সুরক্ষা আইন জারির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এছাড়া সংখ্যালঘু কমিশন ও পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের পাশাপাশি জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আনুপাতিক হারে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময়ে ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া বিভিন্ন সহিংসতা, লুটপাট ও হত্যাকাণ্ডের বিচার এবং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের দাবি জানায়। প্রধানমন্ত্রী এই অভিযোগগুলো খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ এবং পর্যায়ক্রমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে সন্তোষ শর্মা উল্লেখ করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর