Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান: ডেপুটি গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৫:০২ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ২০:০৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

শ‌নিবার (৪ এপ্রিল) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলা‌দেশ ব্যাংক আ‌য়ো‌জিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

ডেপুটি গভর্নর বলেন, ১৯৭১ সাল আমাদের জাতির অস্তিত্ব, অবিচ্ছেদ্য অংশ ও ভবিষ্যতের প্রেরণার উৎস। নতুন প্রজন্মের মননে ও কর্মে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরি করা।

বিজ্ঞাপন

– ছবি : সংগৃহীত

অপর ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন, চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় বিষয় নয়; বরং অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শে‌ষে ৩টি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর