Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে অবশেষে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৬ ১১:২৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৫:১৬

ছবি: সংগৃহীত

ইরানে ভূপাতিত দুটি মার্কিন যুদ্ধবিমানের একটির নিখোঁজ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল ইরানের ওপর চাপ বাড়াচ্ছেন যাতে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেয়, নচেৎ জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বৈমানিক সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পেন্টাগন।

ইরানের দাবি অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়, যার দুই সদস্যের একজনকে এর আগেই উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ উদ্ধার হওয়া বৈমানিক ছিলেন ওই বিমানের দ্বিতীয় সদস্য।

বিজ্ঞাপন

সাম্প্রতিক এক পোস্টে ট্রাম্প ইরানকে দেওয়া সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইরানকে আমি ১০ দিনের সময় দিয়েছিলাম—চুক্তিতে আসতে হবে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে হবে। সময় দ্রুত ফুরিয়ে আসছে। আর ৪৮ ঘণ্টা পর কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর