Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৭:২৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৭:৩১

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ হাজারীবাগ থানা পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ও ১৬ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতাররা হলো- মো. মজিজুল ইসলাম (৩৮), সঞ্জয় বিশ্বাস (২৫), শেখ করিম (২৮), মো. শান্ত, মো. খোকন (৪৫), মো. শহীদুল ইসলাম হৃদয় (৩০), মো. রাজু হাওলাদার ওরফে রাজু (৩০), মো. সাগর চৌকিদার (২৬), মো. সজল (২৬), মো. শরীফ (২৫), মো. আরিফ হোসেন (২৭), শ্রী অভি নন্দী (৩৩), মো. শহিদুল ইসলাম ওরফে শহীদ (২৫), শ্রী তুষার (২৮), মো. আকাশ (২৪), মো. মাসুদ (৩৫), মো. মাকসুদুর রহমান মাকসুদ (৪৬), মো. পলাশ (৫১), তানভীর ইসলাম (৩৭), সিফাত হোসেন (২৪), মো. এনামুল হক (২৪), মো. রাজু (৩০), ছবু মিয়া (৪২) ও মো. সিয়াম আহমেদ (২২)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর