Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / ট্যানারি সরলেও চামড়ায় রঙের কাজ চলে হাজারীবাগেই

হাবিবুর রহমান
১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫০

একসময় চামড়া শিল্পকে ঘিরে দেশের বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠেছিল হাজারীবাগে। কিন্তু চামড়া প্রক্রিয়াজাত কারখানাগুলো থেকে নির্গত বর্জ্যে বুড়িগঙ্গাসহ আশেপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হতে থাকে। এক পর্যায়ে পরিবেশ রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরে স্থানান্তর করা হয়। কিন্তু ট্যানারি শিল্প সাভারে সরানো হলেও বর্তমানে আগের জায়গাতেই চলে প্রস্তুত করা চামড়ায় রঙের কাজ। সাভারের ট্যানারি থেকেই সেই চামড়া সংগ্রহ করে থাকেন হাজারীবাগের ব্যবসায়ীরা। চামড়ায় রঙের কাজ করে তারা তা বিপণন করে থাকেন দেশের বিভিন্ন স্থানে। সম্প্রতি হাজারীবাগ ঘুরে চামড়ায় রং দেওয়ার ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর