Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধ বিরতির আশায় সূচক কিছুটা বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৬:২৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৭:৫৪

ঢাকা: মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসারায়েলের যুদ্ধে এখন ৩৮ দিনে গড়িয়েছে। নানাভাবে যুদ্ধ বিরতির জন্য চেষ্টা চললেও কোন সুরাহা হয়নি। তবে রোববার রাতে বেশ কয়েকটি দেশের মধ্যেকার আলোচনায় কিছুটা হলেও আশার আলো দেখা গেছে। ইতোমধ্যে দেশি-বিদেশি গণমাধ্যমে দেড় মাসের যুদ্ধ বিরতির সম্ভাবনার খবর বেরিয়েছে। এসব খবরের কারণে সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের পতন থামার পর কিছুটা হলেও সূচক বেড়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

সোমবার (০৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৩ পয়েন্টে। যা রোববার ১০৭ পয়েন্ট ও বৃহস্পতিবার ৫৩ পয়েন্ট কমেছিল।

বিজ্ঞাপন

আজ ডিএসই-তে ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন হয়েছিল ৫১২ কোটি টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪১ কোটি ২১ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৯টির বা ৩৮.৩০ শতাংশের। আর দর কমেছে ১৭২টির বা ৪৪.২২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৮টির বা ১৭.৪৮ শতাংশের।

অপরদিকে সিএসই-তে সোমবার ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩টির, কমেছে ৮৬ টির এবং পরিবর্তন হয়নি ২৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮১ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর