Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৮:০৭

প্রতীকী ছবি।

ঢাকা: টানা কয়েকবার বৃদ্ধির পর দেশের বাজারে সোনার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। ফলে এখন থেকে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম পড়ছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা। এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

বিজ্ঞাপন

এদিকে, বিশ্ববাজারে সোনার দাম এখন প্রতি আউন্স ৪ হাজার ৬৬০ ডলার। এর আগে সর্বশেষ যখন দেশের বাজারে দাম বাড়ানো হয়, তখন বিশ্ববাজারে দাম ছিল ৪ হাজার ৬৭৬ ডলার।

গত ৩০ দিনে সোনার দাম আউন্সপ্রতি ৪১৯ ডলার কমেছে। সে কারণে ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এ দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছে। এরপর বিশ্ববাজারে দাম আবার বাড়ার কারণে ২৮ মার্চ থেকে দেশের বাজারে সোনার দাম কয়েক দফা বাড়ানো হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর