Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ দিনে ৮ বার দর সংশোধন / কমলো সোনার দাম, অপরিবর্তিত রুপা

সারাবাংলা ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিগত দুই বছর ধরে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনা-রুপার দামে অস্থিরতা বিরাজ করছে। ফেব্রুয়ারির ৭ দিনে ৮ বার দর সংশোধন হয়েছে মূল্যবান ধাতু সোনার। সর্বশেষ দর সংশোধনে ভরিতে সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে এখন ভালো মানের একভরি সোনার কিনতে লাগবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। তবে এদিন সোনার দাম অপরিবর্তিত রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানোর ঘোষণা দেয়নি বাজুস। ফলে ২২ ক্যারেটের প্রতিভরির ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ এদিন সকালে সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে তখন রুপার দাম অপরিবর্তিত থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর