Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ০৯:০৯

‎গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক আব্দুস ছাত্তার পাটোয়ারী (৫০) ওই গ্রামের মৃত মাসুদ পাটোয়ারীর ছেলে। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার পর বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল শিশুটি। এ সময় তাকে একা পেয়ে ডেকে নেয় অভিযুক্ত ছাত্তার। পরে তাকে ৫০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের একটি ভুট্টা খেতের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

‎এরপর শিশুটিকে উদ্ধার করে তার কাছে বিস্তারিত শুনে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। এ সময় বাড়ির ঘরের ছাঁদে লুকানো অবস্থায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত আব্দুস ছাত্তার পাটোয়ারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর