Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে শিরীন শারমিনের জামিন আবেদন শুনানি আজ

স্টাফ করেসপন্ডেট
১২ এপ্রিল ২০২৬ ১৩:৪০ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:৪৪

ড. শিরীন শারমিন চৌধুরী।

ঢাকা: সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন শুনানি আজ রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

আদালত সূত্রে জানা গেছে, তাকে আজ আদালতে সরাসরি হাজির করা হবে না। তার পক্ষে আইনজীবীরাই শুনানিতে অংশ নেবেন।

এর আগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গত মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তোলা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এ মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানিয়েছেন, নির্ধারিত দিনেই জামিন শুনানি অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপক্ষ তাদের অবস্থান তুলে ধরবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর