Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৫:১৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:০৪

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এনএম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ পুরিয়া গাঁজা এবং পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর