Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে: সেতু সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৫:৪০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:২৬

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

কক্সবাজার: কক্সবাজার-মহেশখালী সেতু বা টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু নির্মাণের কাজ বর্তমান সরকারের আমলেই দ্রুত শুরু হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অর্থনীতি, পর্যটন, পরিবেশ ও নদী শাসনসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

সভায় সেতু সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকল্পটি তেমন অগ্রগতি পায়নি। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি নতুন করে গতি পেয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই সেতু বাস্তবায়নের মাধ্যমে শিগগিরই পূরণ হবে।

মোহাম্মদ আবদুর রউফ আরও বলেন, কক্সবাজার ও মহেশখালীর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন হলে এ অঞ্চলের অর্থনীতি, পর্যটন শিল্প এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিবসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এবং কক্সবাজার ও মহেশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।

সভায় অংশগ্রহণকারীরা সেতু নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদী শাসন ও স্থানীয় জনগণের স্বার্থ বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর