Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৯:৩৩

প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ঘোষনগর ও মদনা গ্রামে বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার জীবননগর উপজেলার ঘোষনগর ও দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত্যুরা হলো,জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মরহুম রেজাউল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫) এবং দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র আজিমুদ্দিন (১৫)।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর সময় হঠাৎ বজ্রপাত হলে রাসেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাসিফা আনজুম হিমু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। বর্তমানে মরদেহ তার নিজ বাড়িতে রাখা আছে।

বিজ্ঞাপন

অপরদিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুল বাশার জানান, বজ্রপাতে মৃত্যু আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিল। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিমুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বজ্রপাতে স্কুলছাত্র আজিমুদ্দিনের মৃত্যুর খবরটি আমরা অবগত রয়েছি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর