Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর রাতে গুলশানে দাফতরিক কাজে ব্যস্ত তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০৮:৫৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০৯:৩১

গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হয়েছে। সাক্ষাৎকার গ্রহণ শেষে গভীর রাতেও রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করে দাফতরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ২টা ৫৫ মিনিটে পাওয়া তথ্যানুযায়ী, কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। সাক্ষাৎকার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর বর্তমানে দলীয় এবং দাফতরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর