Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬ ১৫:৫৮ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৬:৪০

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো যৌক্তিকতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নেই ।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে মতবিরোধ চলাকালেই এ মন্তব্য করেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ‘ট্রাম্প বলছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু কী অপরাধে তা বলছেন না। তিনি কে, যে একটি জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন?’

পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন, ইরান তার বৈধ অধিকার রক্ষায় অটল থাকবে।

পারমাণবিক ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্ট এ কড়া প্রতিক্রিয়া জানালেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর