Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর ও সিলেট সফরে যাবেন প্রধানমন্ত্রী: এ্যানি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২২:০৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৯:০৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকালে তিনি স্থানীয় পর্যায়ে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য নিশ্চিত করেন।

পানিসম্পদ মন্ত্রী জানান, আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা ও প্লাবনের ঝুঁকি মোকাবিলায় মন্ত্রণালয় ইতোমধ্যে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এসব আগাম সতর্কতামূলক পদক্ষেপ এবং চলমান পানি ব্যবস্থাপনা প্রকল্পগুলো সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করেছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির এই সভায় সভাপতিত্বের মাধ্যমে সরকারি কাজের গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়নে সরাসরি তদারকি করছেন।